সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী জোড়দিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি শেখ সিদ্দিকুর রহমান–এর সভাপতিত্বে আয়োজিত সভায় কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন শেখ মোনায়েম, শেখ হাসানুর রহমান, রেহেনা খাতুন, শেখ ফারুক ইকবাল, স্থানীয় ইউপি সদস্য ও সাংবাদিক মো. আবু ছালেক, হাসিনা খাতুন, শেখ মাগফুর আলী, মোসাম্মৎ নাসিয়া খাতুন, শেখ সুলতান মাহমুদ, শেখ নাহিদ হাসান, রোজিনা বেগম, মুশফিকা আক্তার এবং বিশ্বনাথ সরকার। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের সমন্বয় এবং একটি মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে নবনির্বাচিত সভাপতি শেখ সিদ্দিকুর রহমান বলেন, “সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবারকেও নিতে হবে। সন্তানরা নিয়মিত পড়াশোনা করছে কিনা, কোনো খারাপ অভ্যাস বা নেতিবাচক পরিবেশে জড়িয়ে পড়ছে কিনা—এসব বিষয়ে অভিভাবকদের সবসময় খোঁজ রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়কে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষাও সমানভাবে দিতে হবে। কারণ আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে আজকের এই শিশুদের মধ্য থেকেই।
সভা শেষে সভাপতি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি ভালো মানুষ হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন।
বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
স্থানীয়দের মতে, নতুন ম্যানেজিং কমিটির এই উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাতক্ষীরায় জোড়দিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সন্তানদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান সভাপতির

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 9, 2026, 8:14 am