বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সোহাগ সরদার (৩২), মো. সাগর হাওলাদার (৩৮), মো. মঞ্জু মোল্লা (৩২), মো. রেজাউল গাজী (৩৭) ও বিল্লাল হাওলাদার (৪৫)।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত মালামাল, ট্রলার, কাভার্ড ভ্যান এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ, আটক ৫

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 26, 2026, 4:45 am