চোখের সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আধুনিক পাঁচতলা ভবন। অথচ সেখানে প্রবেশের সুযোগ নেই শিক্ষার্থীদের। বাধ্য হয়ে জরাজীর্ণ টিনশেড ঘর ও ছোট কক্ষে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। বরগুনার তালতলী উপজেলার তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান সরে যাওয়ায় অবকাঠামোগত সংকটে পড়েছে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী।
যেভাবে থমকে গেল স্বপ্ন
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে ৩৫০ জন শিক্ষার্থী এবং ১৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে শিক্ষক ১০ জন এবং কর্মচারী ৩ জন। দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট নিরসনে ২০১৮-১৯ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
ভবন নির্মাণের কাজ পায় পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিশ্বাস এন্টারপ্রাইজ’। তবে মূল কাজ শেষ হওয়ার আগেই কাজ বন্ধ করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জাহাঙ্গীর বিশ্বাস চলে যান বলে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ। এরপর থেকে ভবনটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।
ঝুপড়িতে সীমাহীন দুর্ভোগ
সরেজমিনে দেখা যায়, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা না থাকা জরাজীর্ণ টিনশেড ঘরে গাদাগাদি করে ক্লাস করছে শিক্ষার্থীরা। অনেক কক্ষে বিদ্যুৎ সংযোগ না থাকায় গরমের মধ্যে তাদের পাঠদানে ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সঙ্গে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও। একটি ছোট লাইব্রেরি কক্ষেই গাদাগাদি করে পরিচালনা করা হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সজীব ও আয়শা আক্তার মিতু আক্ষেপ করে বলে, “টিনের চালের নিচে তীব্র গরমে ক্লাস করা দুঃসহ হয়ে ওঠে। পর্যাপ্ত বিদ্যুৎ নেই। এমনকি ব্যবহার উপযোগী ও পরিচ্ছন্ন ওয়াশরুমের সুবিধাও নেই।”
কর্তৃপক্ষের বক্তব্য, যোগাযোগে ব্যর্থতা
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের জানান, নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়ায় ভবনটি এখনো বিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়নি। ফলে বাধ্য হয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষেই পাঠদান চালিয়ে যেতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিশ্বাস এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিডিউল অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন হস্তান্তর না করায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
ঠিকাদার লাপাত্তা, তালতলীতে ৭ কোটি টাকার নতুন ভবন তালাবদ্ধ, ঝুপড়িতে ৩৫০ শিক্ষার্থীর পাঠদান

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 26, 2026, 4:48 am