বরগুনার আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  মো: মিরাজ হোসেন I বরগুনা প্রতিনিধি । দেশ পত্রিকা     23-09-2026    62
বরগুনার আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৫ মিনিটে উপজেলার ৬ নম্বর আমতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মহিষডাঙ্গা গ্রামের মোছা. মিনারা বেগমের বসতঘরের পশ্চিম পাশে পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মো. আ. রহিম হাং (৪১), পিতা মতিউর রহমান হাওলাদার, সাং নাচনাপাড়া এবং মিজানুর রহমান (৪০), পিতা আ. মজিদ হাওলাদার, সাং মহিষডাঙ্গা। তারা দুজনই আমতলী থানার ও বরগুনা জেলার বাসিন্দা।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দসহ অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাদেশ-এর আরও খবর