নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ-এর উদ্যোগে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের ব্যবস্থাপনায় ১৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
গত ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন-এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান এবং যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মাহবুব হোসেন।
সেলাই মেশিন বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, সরকার নারীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বহুমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় যুব উন্নয়ন অধিদপ্তর নারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, “প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যেন এই সেলাই মেশিন ব্যবহার করে নিজস্ব আয়-উপার্জনের সুযোগ তৈরি করতে পারেন, পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে পারেন এবং নিজেদের স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন— সেটিই সরকারের মূল লক্ষ্য।”
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাবলম্বী করতে সাতক্ষীরায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 9, 2026, 8:12 am