রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর এক রুকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ওমর ফারুক (৩৫) উপজেলার পাকারমাথা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় গ্রাম্য চিকিৎসক এবং বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের রুকন ছিলেন।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় ওমর ফারুককে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, ওমর ফারুক নিজ বাড়িতে ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে নিয়ে শিশুদের প্রাইভেট পড়াতেন। গত ১২ জুলাই ৯ বছর বয়সী এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে গেলে তিনি কৌশলে অন্য শিক্ষার্থীদের বিদায় করে শিশুটিকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনাটি জানায়।
বড়গাছি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন বলেন, অভিযোগের বিষয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নৈতিক স্খলনের অভিযোগে ওমর ফারুককে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রোববার উপজেলা জামায়াতের সভায় ইউনিয়ন নেতাদের উপস্থিতিতে এ বিষয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে ওমর ফারুককে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার জামায়াতের রুকন বহিষ্কার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 8, 2026, 5:00 am