দেশের কৃষকরাও ডিজিটাল প্রযুক্তির সুফল পাচ্ছে: শিক্ষামন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    31-03-2023    309
দেশের কৃষকরাও ডিজিটাল প্রযুক্তির সুফল পাচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সারের জন্য এখন আর কৃষককে গুলি খেতে হয় না। কৃষকরাও ডিজিটাল প্রযুক্তির সুফল পাচ্ছে। ’

গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের হাইমচরে কৃষকদের এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিনামূল্যে বীজ ও সার, বকনা বাছুর, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে পাওয়া অনুদানের চেক বিতরণ করা হয়।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুতের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন হয়েছে। মানুষ তার সুফলভোগী হয়েছে। বিদ্যুৎ ও পানির জন্য জনসাধারণ আর কষ্ট পাচ্ছে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষামতায় এসেছিলেন, তখন দেশে খাদ্য ঘাটতি ছিল ৪০ লাখ মেট্রিক টন। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি সাধারণ মানুষের কথা ভাবেন বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে।

সারাদেশ-এর আরও খবর