মাদক বিক্রি করতে গিয়ে রোহিঙ্গাসহ ৩ নারী পুলিশের হাতে ধরা

  বিশেষ প্রতিনিধি    10-09-2022    238
মাদক বিক্রি করতে গিয়ে রোহিঙ্গাসহ ৩ নারী পুলিশের হাতে ধরা

নগরীর ইপিজেড থানা এলাকা থেকে পৃথক দুই অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৩ নারীকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ। তাদের মধ্যে দুইজন রোহিঙ্গা। আটককৃতরা হলেন, তাসলিমা বেগম(৪০), এলমা খাতুন(৬০), মালা বেগম (৩৫) গতকাল ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর রিষ্টার কলেজ সংলগ্ন রোডের দক্ষিণ পাশে সেলিম বিল্ডিং এর সামনে পাঁকা রাস্তা থেকে দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়। অপর মাদক ব্যবসায়ী নারীকে ইপিজেড থানাধীন রেলবিট রাজু কলোনীর ভিতরে দক্ষিণ থেকে ১০০পিস গ্রেফতার করে এসআই সাজ্জাদ। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম। তিনি বলেন, গতকাল সহকারি উপ পরিদর্শক মোঃ আল মামুন ও এসআই সাজ্জাদ সঙ্গীয় অফিসারসহ অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় ৫শ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নারীকে গ্রেফতার করে। তিনি আরও বলেন তিন নারীর বিরুদ্ধেই ইতোমধ্যে মাদক মামলা রুজু করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর