১৬ এপিবিএন’র অধিনায়কের সাথে এসপি মাহফুজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

  বিশেষ প্রতিনিধি    28-08-2022    213
১৬ এপিবিএন’র অধিনায়কের সাথে এসপি মাহফুজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) ১৬, এপিবিএন এর অধিনায়ক (অতিঃ ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার ২৭ আগস্ট এসপি মোঃ মাহফুজুল ইসলাম টেকনাফ সদরে অবস্থিত ১৬ এপিবিএন এর সদর দপ্তরে পৌঁছালে অধিনায়ক মোহাম্মদ হাসান বারী নূর তাঁকে ফুল দিয়ে উঞ্চ অভ্যর্থনা জানান। সৌজন্য সাক্ষাতকালে পুলিশের উভয় কর্মকর্তা পরস্পর কুশল বিনিময় ও সার্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম সহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর