বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা রাজবাড়ীতে পেঁয়াজ চাষীদের উৎপাদন খরচ বিবেচনায় এনে সরকারিভাবে ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষকরা।
গতকাল রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের এড়েন্দা মাঠে সর্বস্তরের কৃষিজীবী জনতার ব্যানারে প্রান্তিক কৃষকরা এ মানববন্ধন করেন। পরে স্থানীয় সড়কে বিক্ষোভ করেন তারা।
মানববন্ধনে কৃষকরা বলেন, সার, বীজ, কীটনাষকসহ কৃষি উপকরণের দাম বেশি হলেও পেঁয়াজের দাম পাচ্ছেন না তারা। এবার প্রতি মণ পেঁয়াজ ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ন্যূনতম দুই হাজার টাকা মণ পেঁয়াজের দাম পেলে উৎপাদন খরচ উঠবে। এসময় কৃষকরা সরকারের কাছে পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণ ও বিদেশি পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি জানান।
মানববন্ধনে কৃষক রফিকুল ইসলাম, হান্নান মণ্ডল,আব্দুর রব মোল্লা, কৃষক আজিবুর রহমানসহ স্থানীয় অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী পেঁয়াজ উৎপাদনের তৃতীয় বৃহত্তম জেলা। সারা দেশের প্রায় ১৬ শতাংশ পেঁয়াজ এ জেলায় উৎপাদন হয়ে থাকে। এ বছর জেলায় সাড়ে ৩১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লক্ষ ১০ হাজার মেট্রিক টন।
রাজবাড়ীতে বিদেশি পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:10 pm