বরিশালে বাসের ধাক্কায় পৌর কর্মচারীসহ নিহত ২

  বিশেষ প্রতিনিধি    12-03-2025    214
বরিশালে বাসের ধাক্কায় পৌর কর্মচারীসহ নিহত ২

বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় পৌর কর্মচারীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার মদিনা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গৌরনদী পৌরভবনের কর্মচারী মো. আব্দুর রাজ্জাক ঘরামি (৪৭) ও ভ্যানচালক স্বপন খান (৫৬)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, একটি ভ্যানে করে বাসায় ফিরছিলেন রাজ্জাক ঘরামি। অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে গিয়ে ভ্যানের যাত্রী ও চালক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রাজ্জাক ঘরামি দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বাবুল ঘরামির ছেলে ও স্বপন খান কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, অজ্ঞাতনামা বাসটিকে শনাক্তে আমরা কাজ করছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাদেশ-এর আরও খবর