রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোস্ট গার্ড ও দৌলতদিয়া নৌপুলিশ যৌথ অভিযান চালিয়ে এই জরিমানান করে। এ সময় তিনটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার পদ্মা নদীর কলাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
দণ্ড প্রাপ্তরা হলেন—ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার ইয়াহিয়া মোল্লার ছেলে আলামিন মোল্লা ও ফরিদপুর সদরের মৃত আব্দুল সরদারের ছেলে মো. সাইদুর রহমান (৫২)
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, হাইকোর্ট থেকে নির্দেশনা রয়েছে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্ট থেকে পাকশী পর্যন্ত নদী থকে অবৈধভাবে বালু উত্তলন করা যাবে না। সেই নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর কলাবাগান নামক এলাকায় নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তলন করা হচ্ছিল। এ সময় কোস্ট গার্ড ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে তাদেরকে আটক করে। পরবর্তীতে দুজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়।
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ লাখ টাকা জরিমানা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:11 pm