ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ফের চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।
বাসের যাত্রীরা জানান, সাভার পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন ডাকাত অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে। পরে তারা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে ব্যাংক টাউনে এলাকাতেই নেমে যায়।
তাইফুর রহমান নামে এক যাত্রী বলেন, আমার পরিবারের সদস্যদের নিয়ে সাভার পরিবহনের বাসে করে ঢাকা যাচ্ছিলাম। এ সময় পথে ব্যাংক টাউন এলাকায় বাসটি পৌঁছালে কয়েকজন ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। তখন আমার স্ত্রীর স্বর্ণের চেইন নিয়ে যায় ডাকাতদল।’ এই বলে ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম বলেন, সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে বাসটি দারুসালাম থানায় রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি দারুসালাম থানায় আটক রয়েছে। আমাদের থানার পুলিশের একটি টিম দারুসালাম থানায় পাঠিয়েছি। মূলত ডাকাতরা চন্দ্রা বা গাজীপুর এলাকা থেকে যাত্রীবেশে বাসে এসে ডাকাতি করছে বলে জানান তিনি।
এর আগে, গত ৪ এপ্রিল বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া গত ২৪ মার্চ রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরী গেট এলাকায় চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসের চালক ও তার হেলপারকে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা।
গত ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রীর মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ডাকাতরা।
সাভারে ফের চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:11 pm