কুয়েতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের রেমিট্যান্স-যোদ্ধা নিহত

  বিশেষ প্রতিনিধি    15-04-2025    103
কুয়েতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের রেমিট্যান্স-যোদ্ধা নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামে চাঁদপুরের হাজীগঞ্জের এক রেমিট্যান্স-যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আলফু মিয়া হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা।

জানা গেছে, কুয়েতের স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি আলফু মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জহির হোসেন বলেন, আলফু মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়েতে নিহত আলফু মিয়ার মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করার ব্যবস্থা করা হবে এবং আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন নিহতের প্রবাসী স্বজনরা।

মৃত্যুকালে আলফু মিয়া স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

সারাদেশ-এর আরও খবর