ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে শহরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন, ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে মো. সুমন (৩০), একই এলাকার শামসুদ্দিনের ছেলে শিবির আহাম্মদ (৩৬) ও সাহাব উদ্দিনের ছেলে আমজাদ হোসেন টিপু (৩২)। তারা সবাই পরিবারের সঙ্গে সহদেবপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
এর আগে এদিন ভোরে শহরের কলেজ রোড থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। গত ৫ আগস্টের পর জেলায় এটিই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হয়। ইতোমধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে কলেজ রোড এলাকা প্রদক্ষিণ করছে। তবে মিছিলে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখা যায়নি।
ওই মিছিলে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মুজিববাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবেন ফিরে বাংলাদেশে’ ইত্যাদি স্লোগান দেন তারা।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আমজাদ হোসেন টিপু গত বছরের নভেম্বরে করা একটি বিস্ফোরক মামলায় এজাহারনামীয় আসামি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ফেনীতে ভোরে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:10 pm