ফরিদপুরের সদরপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় যুবলীগ নেতা রুবেল শেখকে (৪০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সনের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। রুবেল শেখ সদরপুরের ছোনপঁচা গ্রামের বাসিন্দা ও শেখ মান্নানের ছেলে।
রুবেলকে শনিবার (২৪ মে) দুপুর ২টার দিকে আদালতে তোলা হয়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে যৌথ বাহিনীর একটি দল সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের তালতলা বাজার এলাকা থেকে রুবেল শেখকে গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে তাকে গত ৩ ফেব্রুয়ারি সদরপুর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, রুবেল এলাকায় একজন ভূমিদস্যু হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি তালতলা গ্রামের সত্তরোর্ধ্ব কৃষক শেখ আব্দুর রউফের ১৬ শতাংশ জমি ও বসতবাড়ি জোরপূর্বক লিখে নেওয়ার জন্য হুমকি ও চাপ প্রয়োগ করেন এবং সেখানে নিজের ঘরও তুলে ফেলেন। পুলিশের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে বন্ধ হলেও সালিসি নিষ্পত্তি তিনি মানেননি। ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
ওসি নাজমুল হাসান আরও বলেন, রাষ্ট্রদ্রোহিতার মামলাটি ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামে একটি লিফলেট বিতরণের ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা হয়। এতে প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে। মামলাটির বাদী সদরপুর থানার একজন উপপরিদর্শক।
সাবেক এমপি নিক্সনের সহযোগী রুবেল শেখ গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:10 pm