শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসআইটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে সার্ভার-নির্ভর চেক-ইন ও অন্যান্য প্রক্রিয়াগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ঢাকা পোস্টকে জানান, এই ৩ ঘণ্টায় নির্ধারিত এয়ারলাইন্সসমূহ ম্যানুয়ালি চেক-ইন কার্যক্রম সম্পন্ন করবে।
তিনি জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যথাসময়ে রিপোর্ট করার অনুরোধ জানানো হচ্ছে। এ বিষয়ে বিচলিত না হয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
মঙ্গলবার শাহজালালের সার্ভার বন্ধ ৩ ঘণ্টা, চেক-ইন হবে ম্যানুয়ালি

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:11 pm