সাতক্ষীরায় রোড সংস্কারে অনিয়ম ও জন দুর্ভোগের অভিযোগ এলাকাবাসীর

  বিশেষ প্রতিনিধি    06-06-2025    216
সাতক্ষীরায় রোড সংস্কারে অনিয়ম ও জন দুর্ভোগের অভিযোগ এলাকাবাসীর

শেখ সিদ্দিকুর রহমান : সাতক্ষীরা সরকারি কলেজ রোডের রাস্তা সংস্কারের কাজে অনিয়ম, জনদুর্ভোগ ও দূর্নীতির অভিযোগ করেছে এলাকাবাসী। রাস্তাটি সরকারী নিয়মানুযায়ী সংস্কার করার দাবীতে এলাকাবাসী প্রতিবাদ করেছে।

কলেজ রোড এলাকাবাসীর অভিযোগ ও তথ্য মতে জানা গেছে, বড় বড় যানবাহন চলাচল বন্ধ রাখতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। তারা জানান, রাস্তায় যত্রতত্র ইট,খোয়া ও বালি রাখা হয়েছে। তাছাড়া রাস্তায় ঢুকছে বড় বড় ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদি। এতে করে সাধারণ পথচারী, ভ্যান, ইজিবাইক ও বাইক চালকদের চলাচলে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে।

এছাড়া সিডিউলে, রাস্তা ২০ ফুট চওড়া করার কথা থাকলেও স্থান ভেদে কোথাও কোথাও ১৭/১৮ ফুট হচ্ছে। অন্যদিকে ২০ ফুট রাস্তার মধ্যে পড়েছে বিদ্যুতের খুটি। কিন্তু পিডিবি খুটিগুলো সরানোর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি রাস্তার সাইটে ছোট রোলারও টানা হচ্ছে না। ফলে রাস্তার সাইটে চাপ পড়ছে না ঠিকমত। ঈদের সময় রাস্তার উপর ব্যাপক পরিমান ইট বিছিয়ে রাখাতে পথচারীদের চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। শুক্রবার থেকে কদিন কাজ হয়তো ঈদের ছুটিতে বন্ধ থাকবে, যদি ইট ফেলার কাজটা ঈদের পরপরই করতো তাহলে পথচারিদের বিড়ম্বনা কম হতো বলে জানিয়েছেন এলাকাবাসী।

রাস্তাটির দ্রুত সংস্কার এবং সঠিকভাবে সর্বত্র ২০ ফুট করার ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষকে প্রয়োজনে কঠোর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন, মোতাসিম বিল্লাহ আল মাহমুদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, মোহাম্মদ আলি, এনামুল হক, ডেফিড জামান, শেখ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আতিয়ার রহমান প্রমুখ।

সারাদেশ-এর আরও খবর