হৃদয়ে লালসবুজের ঝলমলে ঈদ পুনর্মিলনী

  বিশেষ প্রতিনিধি    30-06-2025    119
হৃদয়ে লালসবুজের ঝলমলে ঈদ পুনর্মিলনী

অনলাইন প্ল্যাটফর্ম ‘হৃদয়ে লালসবুজ’-এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড রেস্টুরেন্টের ২য় তলায় আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাসুদুল কবীর, প্রাক্তন সদস্য (জাতীয় রাজস্ব বোর্ড) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নিজামুল হক মোল্ল্যা, অতিরিক্ত ডিআইজি (বাংলাদেশ পুলিশ), সেলিম দৌলা খান, অ্যাডিশনাল ভাইস প্রেসিডেন্ট, এটিএন বাংলা, আর্কিটেক্ট আবু রুশ্দ আল মুনির, জেলা গভর্নর (ডেজিগনেটেড ২০২৫-২৬), লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫, বি-৩, বাংলাদেশ, সৈয়দ নবীউর রহমান তৌফিক, পরিচালক, ইনস্টার লিমিটেড।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রুহুল আমিন, কামাল হোসেন চৌধুরী শান্ত, এভিপি, প্রিমিয়ার ব্যাংক, সৈয়দ রেজা ইলিয়াস, ওভারসিস টেকনোলজি ট্রেনিং ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট পার্সোনেল, মো. ইকবাল সরদার বিশিষ্ট ব্যবসায়ী, আতিফুর রহমান রনি; সিইও; আর থ্রি কর্পোরেশন ও ফেরদৌস আরা বন্যা, মিডিয়া ব্যক্তিত্ব।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট তাজ চৌধুরী, ফাউন্ডার ও অ্যাডমিন -হৃদয়ে লালসবুজ- ফেসবুক গ্রুপ।

নগর জীবনের ক্লান্তি ভুলে আগত অতিথিগণ ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি বিটিভি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী ও অনলাইনের উদীয়মান শিল্পীদের কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে -ঘুরেফিরে বারেবারে ঈদ আসে ঈদ চলে যায়- গানটি সবাইকে নস্টালজিক করে তোলে; এরপর বর্ষাকে স্বাগত জানিয়ে কবিতা পাঠ করেন কবি শামসুন্নাহার রুবী ও কবি কাজী আনজুম মীরা; স্বরচিত কবিতা পাঠ করেন কবি নিপা তাজ; সঙ্গীত শিল্পী রানু আকন্দ ও রনি বৃষ্টির গান শোনান।

অনুষ্ঠানটি বাংলাদেশ থেকে -হৃদয়ে লালসবুজ- ও -সৃজন- ফেসবুক পেইজে এবং আমেরিকা থেকে -সোমা-স মিউজিক স্পট লাইট- ফেসবুক পেইজে সরাসরি লাইভ সম্প্রচারিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি শিল্পীদের বর্ণিল পরিবেশনা শেষে নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে।

সারাদেশ-এর আরও খবর