নিজস্ব প্রতিবেদক: গতকাল শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরার দৈনিক পত্রদূত কার্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা নাগরিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা। কমিটির আহ্বায়ক শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে আয়োজিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে ধীরগতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। ভোমরা স্থলবন্দর, বাগদা চিংড়ি, আমসহ বিভিন্ন কৃষিপণ্যের রপ্তানির মাধ্যমে এ জেলা প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করছে। অথচ দুঃখজনকভাবে জেলার বহু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প আজও আলোর মুখ দেখেনি।
সভায় জেলা নাগরিক কমিটির ঘোষিত ২১ দফা দাবির প্রেক্ষিতে বেশ কয়েকটি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পের অগ্রগতির অভাব তুলে ধরা হয়। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—
নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপন,
সুন্দরবনকে ঘিরে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা,
ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর,
সাতক্ষীরা-আশাশুনি বাইপাস সড়ক নির্মাণ,
সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি,
জলাবদ্ধতা নিরসনে শহরের বিভিন্ন এলাকায় ঢালাই ড্রেন নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের বিভিন্ন অঙ্গীকার থাকা সত্ত্বেও বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক উদাসীনতা স্পষ্টভাবে চোখে পড়ছে, যা জেলার সাধারণ মানুষের প্রত্যাশাকে বিঘ্নিত করছে।
সভা শেষে অবিলম্বে এসব প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান বক্তারা।
আলি নুর খান বাবুল এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক জেলা অফিসার ও কবি কিশোরী মোহন সরকার, স্বদেশের মাধব দত্ত, অধ্যক্ষ আশেক ই এলাহী, সংগঠক ও সাংবাদিক শেখ সিদ্দিকুর রহমান, স্বপন শীল, এ্যাড. মনিরুদ্দীন, হেনরী সরদার, সুরেশ পান্ডে, আব্দুস সামাদ, কাওছার আলি, আফজাল হোসেন, এ্যাড. আজহারুল ইসলাম, শেখ রফিক, শেখ মোসফিকুর রহমান মিল্টন এবং সাংবাদিক আসাদুজ্জামান প্রমুখ।
উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা: সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় গভীর উদ্বেগ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:09 pm