শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত রক্ষা, সীমান্ত হত্যারোধ, চোরাচালান দমন, অবৈধ পারাপার, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য, অস্ত্র ও স্বর্ণ পাচার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ভাদিয়ালী বাজারে বিজিবির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদরা বিওপির কমান্ডার সুবেদার শাহ আলম স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকদ্রব্যের ভয়াবহ কুফল সম্পর্কে অবগত করতে হবে। বিজিবি এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদা তৎপর রয়েছে এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দা সেলিম হোসেন, শামসুর রহমান ও আব্দুল লতিফ বলেন, “বিজিবির সীমান্ত কার্যক্রম এলাকার নিরাপত্তা ও সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা যেভাবে আন্তরিকভাবে চোরাচালান রোধে কাজ করছে, তা প্রশংসনীয়।”
সীমান্ত অপরাধ প্রতিরোধে ভাদিয়ালী বাজারে বিজিবির মতবিনিময় সভা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:35 pm