সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ কামারবায়সা গ্রামে নতুন সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন হয়েছে। আজ সকাল ১০টায় এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মাওলানা জাহাঙ্গীর। এসময় বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত থেকে উন্নয়নমূলক এ কার্যক্রমকে স্বাগত জানান।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় গ্রামবাসীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, কাঁচা সড়ক হওয়ায় বিশেষ করে বর্ষাকালে চরম দুর্ভোগের শিকার হতে হতো। শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হতো, কৃষিপণ্য বাজারজাতকরণে সমস্যা তৈরি হতো এবং জরুরি প্রয়োজনে যোগাযোগে বড় প্রতিবন্ধকতা দেখা দিত।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, “এটি মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের অংশ। রাস্তা পাকাকরণ সম্পন্ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন হবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।”
গ্রামবাসীরা এ উদ্যোগের জন্য ইউনিয়ন পরিষদ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা করেন, এ ধরণের উন্নয়ন কার্যক্রম গ্রামীণ জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নে নতুন সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:10 pm