পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক (পুরুষ) ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আনুষ্ঠানিক ভাবে এ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অথচ তাদের বসবাসের জন্য নির্ধারিত এই ব্যারাক ভবনটি দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থায় পড়ে ছিল, যা তাদের জন্য কষ্টকর ও অনুপযোগী পরিবেশ সৃষ্টি করেছিল। এ অবস্থায় আমি পুলিশ হেডকোয়ার্টারে সংস্কারের জন্য বরাদ্দ চাই। মহান আল্লাহর রহমতে এবং কর্তৃপক্ষের সদয় বিবেচনায় ২ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়। সেই বরাদ্দ থেকেই আজ তিনতলা ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। আগামী পাঁচ বছরের মধ্যে এই পুরনো ভবন ভেঙে এখানে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। আশা করি, নতুন এই উদ্যোগ পুলিশ সদস্যদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করবে এবং তাদের মনোবল বাড়িয়ে দেবে।
উদ্বোধন শেষে পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম বিশেষ দোয়া পরিচালনা করেন। বসবাসরত পুলিশ সদস্যরা এ সময় সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন মন্ডল, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোঃ শরিফুল ইসলাম সহ পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
পিরোজপুর পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন করলেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:11 pm