‎পিরজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    15-09-2025    104
‎পিরজপুর সরকারি সোহরাওয়ার্দী  কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত

পিরজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ২০২৪-২৫ শিক্ষাবষের্র একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান আজ শোম বার কলেজ ওমান ভবনে অনুষ্ঠিত হয়েছে। ‎হাবিবুল্লা হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিকওউচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসার মো: ইউনুস আলী সিদ্দিকী অনুষ্ঠানের ‎সভাপতি হিশেবে উপস্থিত ছিলেন, প্রোফেসর পান্নালাল রায় অধ্যক্ষ সরকারি সোহরাওয়ার্দী কলেজ। ‎বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন প্রফেসর ‎শেখ রফিকুল ইসলাম অধ্যক্ষ পিরোজপুর সরকারি মহিলা কলেজ।

‎এ সময় বক্তারা বলেন, পিরজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা-এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয় বলে আলোচনায় উল্লেখ করা হয়। ‎একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎ ‎এ সময় ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি ইংলিশ বিভাগের শিক্ষার্থী রাকিব মাহমুদ। ‎ও ছাত্রদলের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ‎মাকসুদুর রহমান মুন্না। এছাড়াও, পিরোজপুর জুলাইযোদ্ধা সংসদের সদস্যচিব ‎তাহমিদ আন নাসিফ ‎ ‎এছাড়াও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণের মধ্যে অনুষ্ঠান শেষ হয়।

সারাদেশ-এর আরও খবর