চকরিয়ার আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার করেছে পুলিশের একটি টিম।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চকরিয়া কোর্ট সেন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে অপর একটি ডাকাতি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে নবী হোছাইন চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, সম্প্রতি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার আসামীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ওই জবানবন্দিতে সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে আসামীরা।
পরে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখা (ডিবি) ঈদগাঁও পুলিশ ও চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নবী চৌধুরীকে গ্রেফতার করে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার নবী চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নবী চৌধুরীকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, গরু চুরি, পুলিশ এসল্ট, অস্ত্র লুট, মারামারি ও হত্যাসহ ১৯টি মামলা রয়েছে।
চকরিয়ার সাবেক চেয়ারম্যান নবী হোসাইন ফের গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:09 pm