ভারতে পালানোর সময় সীমান্তে আটক সাবেক এমপি ফজলে করিমের পিএ

  বিশেষ প্রতিনিধি    17-09-2025    107
ভারতে পালানোর সময় সীমান্তে আটক সাবেক এমপি ফজলে করিমের পিএ

ভারতে পালানোর সময় সীমান্তে আটক সাবেক এমপি ফজলে করিমের পিএ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের তাকে আটকের পর আখাউড়া থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার ইরফান আহমেদ চট্রগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেও রয়েছেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আমরা চট্রগ্রামের রাউজান থানার ওসির সাথে যোগাযোগ করেছি, তিনি মামলার বিষয় নিশ্চিত করেছেন। তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর