গণদাবির মুখে ৮ দিন পর কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলমকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ জারির পর ওসি নাজমুল আলম পুনরায় যোগদান করেন। তার যোগদানের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, এর আগে পহেলা আগস্ট রাজারহাট থানায় যোগদানের দুই মাসের মধ্যে গত ২৪ সেপ্টেম্বর রাতে নাজমুল আলমকে প্রত্যাহার করা হয়। পরদিন ২৫ সেপ্টেম্বর এ খবর জানাজানির পর জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রত্যাহারের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। ওই দিন বিকেলে তাকে পুনর্বহালের দাবিতে রাজারহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। ওসি প্রত্যাহারের পর স্বপদে কর্মস্থলে যোগদানের বিষয়টি বিরল বলে মনে করেন অনেকে।
উল্লেখ্য, এর আগে ওসি নাজমুল আলম রাজারহাট থানায় যোগদানের ২মাসের মধ্যেই মাদক,জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা তৈরি করতে ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ ও আইন বিরোধী নানা কর্মকাণ্ডে সচেতনতা তৈরি করেন। এ লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জুমার দিন মসজিদসমূহে সচেতনতা মূলক আলোচনাসহ মাদক কারবারি ও জুয়াড়ি গ্রেপ্তারে কঠোর ভূমিকার জন্য তিনি মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ প্রাপ্তির পর আমি রাজারহাট থানায় যোগদান করেছি।
রাজারহাটে প্রত্যাহারের ৮ দিন পর ওসি পুনর্বহাল

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:11 pm