কক্সবাজারের টেকনাফে নাফ নদীর কায়ুকখালী খাল সংলগ্ন এলাকা থেকে প্রায় ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সকাল ৯টার দিকে শাহপরী আউটপোস্টের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি কাঠের বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে নদীতে জালের বয়ার সঙ্গে অভিনব কায়দায় ভাসমান অবস্থায় রাখা ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা এবং বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংস্থাটি আরও বলেছে, মাদক পাচার রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাছ ধরার জালে মিলল কোটি টাকার ইয়াবা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:11 pm