সিলেটের শাহপরান এলাকায় মোবাইলে পারিবারিক ঝগড়ার ভিডিও সংরক্ষণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতার হামলায় শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সাতজনকে আটক করেছে।
শুক্রবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফয়সাল নামের একজন ব্যক্তির মোবাইলে একটি পরিবারের ঝগড়ার ভিডিও ছিল। স্থানীয় কয়েকজন তাকে ভিডিওটি মুছে ফেলতে বলেন। কিন্তু তিনি তা না করায় ক্ষুব্ধ হয়ে তাকে একটি দোকানে আটক করে রাখা হয়। খবর পেয়ে প্রথমে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ওসি মনির হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে ফয়সলকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
এতে ওসি মনির হোসেনসহ আরও দুই কনস্টেবল আহত হন এবং পুলিশের একটি টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, একটি পরিবারের ঝগড়ার ভিডিও সংরক্ষণকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো পরিস্থিতি নজরদারিতে রেখেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং তদন্ত অব্যাহত রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মোবাইলের ভিডিও নিয়ে সংঘর্ষ, ওসিসহ ৩ পুলিশ সদস্য আহত

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:11 pm