রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বর্ণের দোকান থেকে ১৩১ ভরি রুপা ও মোবাইল চুরির ঘটনায় মামলা দায়ের হলে চোরাইকৃত মালামালসহ মো. শিমুল হোসেন (২৬) নামের পেশাদার চোরকে সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
গ্রেপ্তার শিমুল হোসেন জেলার কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে।
জানা গেছে, বালিয়াকান্দি বাসস্ট্যান্ড-সংলগ্ন রিত্তিকা জুয়েলার্সে গত ১৩ অক্টোবর দিবাগত রাত ১০টা থেকে ১৪ অক্টোবর বেলা ১১টার যে কোনো সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোকানের উপরের চালের টিন ও টিনের নিচে সিলিংয়ের রড কেটে ভেতরে প্রবেশ করে পায়ের নূপুর ২০ জোড়া, গলার চেইন ১৫টি, ব্রেসলেট ২০টি, হাতের বেবি চুড়ি ১০ জোড়া, হাতের বড় চুড়ি ৫ জোড়া, হাতের বাজু ৮টি, আংটি ১৬টিসহ সর্বমোট ১৩১ ভরি রূপা ও একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইলসহ আনুমানিল ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা চোর বা চোরদের আসামি করে দোকানের মালিক কার্ত্তিক কুমার পাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এক চোরকে শনিবার ভোর ৬টার দিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালুখালী থানার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে আসামির মাছের ঘেরের ভেতর থাকা ছোট্ট টং ঘরের খাটের নিচে প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত আসামির দেখানো মতে মোবাইলসহ ১০৩ ভরি রুপা উদ্ধার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার চোর। চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজবাড়ীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার ১

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:09 pm