কুমিল্লা-৬ (সদর-সিটি কর্পোরেশন-সেনানিবাস-সদর দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ূচেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের বিএনপিপন্থি সাবেক কাউন্সিলররা। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে সমর্থনের কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মাহবুবুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। বিগত ৬০ বছর ধরে রাজনীতি করছেন। তিনি একজন ত্যাগী এবং পরীক্ষিত জনবান্ধব নেতা। তাকে মনোনয়ন দিয়ে বিএনপি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লার সকল অবকাঠামো উন্নয়ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আর এর নেপথ্যে ছিলেন মনিরুল হক চৌধুরী। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের বিএনপির ১৯ জন কাউন্সিলর সবাই মনিরুল হক চৌধুরীকে সমর্থন করছি। আমরা তাকে জয়ী করার জন্য সর্বোচ্চ কাজ করে যাব।
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল জলিল, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিবুর রহমান তুহিন, ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো. কামাল হোসেন, সংরক্ষিত নারী ওয়ার্ডের (৪, ৫ ও ৬) সাবেক কাউন্সিলর কুহিনূর আক্তার কাকলী, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সাবেক কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।
মনিরুল হককে সমর্থন জানালেন কুসিকের বিএনপিপন্থি সাবেক কাউন্সিলররা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:11 pm