নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৬০০ পরিবারকে ১ কোটি ২০ লাখ টাকার অনুদান তুলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।
জানা গেছে, হাতিয়ায় ইতিহাসে প্রথমবারের মতো একযোগে ৬০০ নিম্নবিত্ত পরিবারকে ১ কোটি ২০ লক্ষ টাকার অনুদান দিয়েছে বেসরকারি দাতব্য সংস্থা আল-মানাহিল ফাউন্ডেশন। প্রতিটি পরিবারকে নগদ এককালীন ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।আব্দুল হান্নান মাসউদের অনুরোধে আল-মানাহিল ফাউন্ডেশন পূর্বে প্রস্তুত করা তালিকার ভিত্তিতে এই অর্থ সহায়তা প্রদান করে।
মাসউদ সবাইকে উদ্দেশ্য করে বলেন, “কেবল সরকারি অনুদানের ওপর নির্ভর করে যুগ যুগ ধরে বঞ্চিত দ্বীপ হাতিয়ার উন্নয়ন সম্ভব নয়। এজন্য আমি দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থার দ্বারস্থ হয়েছি। তারা আগামীতে হাতিয়ার অবকাঠামোগত ও আর্থিক উন্নয়নে আরও সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “সংস্থাটি সারাদেশে মোট ১ হাজার ৫৫৫ জনকে সহায়তার জন্য নির্বাচিত করলেও, আমার উদ্যোগে শুধু হাতিয়া উপজেলাতেই ৬০০ জনকে নগদ অনুদান প্রদান করা হয়। আশাকরি সামান্য সামান্য সহযোগীতা আপনাদের অনেক দূর এগিয়ে নিবে। এই উদ্যোগ হাতিয়ার দরিদ্র জনগোষ্ঠীর জীবনে আশার আলো জ্বালাবে এবং ভবিষ্যতে আরও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।”
হান্নান মাসউদ ৬০০ পরিবারকে তুলে দিলেন কোটি টাকার বেশি অনুদান

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:10 pm