গুলিবিদ্ধ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি ঘোষণা করেছে, দাবি আদায়ে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ হবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, ‘যদি ওসমান হাদির কিছু হয় তাহলে ইন্টেরিম সরকারকে অবশ্যই দায়ভার নিতে হবে।’
জাবের আরও বলেন, ‘তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দরকার হলে দ্রুত পাঠানো হোক। জীবন-মৃত্যুর এই মুহূর্তে কোনো দেরি করার সুযোগ নেই।’
সিসিটিভি ফুটেজ চাওয়া নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি অভিযোগ করেন, ‘গোয়েন্দা সংস্থা বারবার ফোন করছে সিসিটিভি ফুটেজের জন্য। তাদেরকে ফুটেজ খুঁজে দেওয়া কি ইনকিলাব মঞ্চের কাজ? যারা গুলি চালিয়েছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।’
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা শুনতে চাই না তারা অন্য কোনোভাবে মারা গেছে। আগামীকাল (শনিবার) সকাল ১০টার মধ্যে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সরকারের এই সুন্দর সুন্দর কথা বলার কোনো অধিকার নেই।’
ওসমান হাদির ওপর হামলাকে তিনি রাষ্ট্রের দায়িত্বহীনতা হিসেবে দেখেন। তার ভাষায়, ‘যারা ওসমান হাদিকে রক্ষা করতে পারে না, তারা বাংলাদেশকে কীভাবে রক্ষা করবে?’
কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ‘কাল (শনিবার) দুপুর ১২টায় শাহবাগে গণপ্রতিরোধ সমাবেশ হবে। দেশবাসীর কাছে দোয়া অনুষ্ঠানের আহ্বান জানাই।’
উসকানি ও বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জাবের বলেন, ‘কেউ যেন উসকানি দিতে না পারে। কারো কোনো বক্তব্যে কেউ যেন নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নেয়। সব সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে জানানো হবে।’
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:09 pm