নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপি মরহুম নওশের আলী সরকার বাদশার ছেলে মিল্টন আলী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিল্টন আলী ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নওশের আলী বাদশার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মিল্টন আলী নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চিথলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার সেকেন্দারের ছেলে সান্টু। পথে গ্রামের একটি সরু মেঠো সড়কে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ছোট খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিল্টন আলীকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম বলেন, খাদে পড়ে যাওয়ার পরপরই মিল্টন আলীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপিপুত্র নিহত

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:10 pm