ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৫টা ৫০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি জানায়, ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল ৫টা ৫০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নূর আহম্মেদ বলেন, কুয়াশার তীব্রতা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
অপরদিকে ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে।
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:11 pm