ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে এ ঘটনায় তিনি বিব্রতকর অবস্থায় পড়েছেন। তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি জানিয়েছেন মাহফুজ আলমের ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। একই আসন থেকে মাহবুব আলম নিজের মনোনয়নপত্র সংগ্রহের কথাও জানান।
মাহবুব আলম বলেন, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে কেউ একজন আবেগে পড়ে মনোনয়নপত্র নিয়েছেন। এতে মাহফুজের সম্মতি নেই। এ ঘটনায় তিনি বিব্রত। তিনি মনোনয়নপত্র জমা দেবেন না, নির্বাচনেও অংশ নেবেন না। ইসলামী সমমনা জোট থেকে এনসিপির হয়ে আমিই নির্বাচন করবো।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মাহফুজ ও মাহবুব ছাড়া আরও ১৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যরা হলেন—বিএলডিপি বিলুপ্ত করে সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এমএ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, স্বতন্ত্র এমএ গোফরান।
মাহফুজ আলম নির্বাচন করবেন না, মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:10 pm