কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখা। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. আরমান হোসেন ও সদস্য সচিব মো. ইদ্রিস আলী আজ এই নির্দেশনা প্রদান করেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে শুক্রবার ৯ জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ বিএনপি নেতাসহ ১১ জনকে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে নাগেশ্বরী উপজেলার শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মিনারুল ইসলামও ছিলেন। তিনি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদেও দায়িত্ব পালন করছিলেন।
কুড়িগ্রামে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অসদুপায় : বিএনপি নেতা বহিষ্কার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:10 pm