শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে এনসিপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘১১ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা নির্বাচিত হলে কওমি শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ইসলামিক গবেষণা এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষভাবে মনোযোগ দেওয়া হবে।’
শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাই গণঅভ্যুত্থানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে এবং বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার অবদান পুরো বাংলাদেশ আজীবন মনে রাখবে।’
জনসভায় এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ ও নবীনগর-৫ আসনের ১১ দলীয় জোট প্রার্থী মুফতী আমজাদ হোসেন আশরাফী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসানসহ ১১ দলীয় জোট ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
স্বৈরাচার দেখতে না চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: আসিফ মাহমুদ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:33 pm