বিএনপির লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ-পিরিচ)। এ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক দুইবারের সংসদ সদস্য বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন সোহেল। তিনি বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
এসময় বিএনপি নেতা নিজান ও সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। বিএনপি ও ধানের শীষের পক্ষে কাজ করব৷ দুই মাস আগেও আমি বলেছি, ধানের শীষ যাকে দেওয়া হবে তার পক্ষে ভোট করব।
আশরাফ উদ্দিন নিজান বলেন, আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনা-সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জীবন-মরণের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জয়লাভ করা ছাড়া কোন বিকল্প নেই। সেই মুহূর্তে আমার ভাই শরাফ উদ্দিন আজাদ সোহেল বিএনপিকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তার এই ক্ষুদ্র প্রয়াস আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, তারেক রহমানের হকের বাংলাদেশে আরও একজন নতুন যোদ্ধা যুক্ত হল। আমরা সোহেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শরাফ উদ্দিন আজাদ সোহেল বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। তারেক রহমানের প্রতি সম্পূর্ণ আস্থা নিয়ে তিনি বিএনপিতে পুনরায় ফিরে এসেছেন এবং আমাদের দলীয় প্রার্থী আশরাফ উদ্দিন নিজানের প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তার এই সিদ্ধান্তে তারেক রহমানের হাত এবং আমাদের জেলা বিএনপি শক্তিশালী হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সদস্য ও লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোর্শেদ, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী পটু ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ।
বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:34 pm