আন্দালিব রহমান পার্থ বড় ব্যবধানে বিজয়ী

  বিশেষ প্রতিনিধি    13-02-2026    23
আন্দালিব রহমান পার্থ বড় ব্যবধানে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান বেসরকারিভাবে নিজ দপ্তরের হলরুমে ভোটের এই ফলাফল ঘোষণা করেন।

আসনটিতে একটি পোস্টাল ভোটকেন্দ্রসহ ১১৫টি কেন্দ্রে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট।

তার নিটকতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ২৫ হাজার ২৪৫ ভোট।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬ হজার ৫৬৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৪৫৭ জন। এ ছাড়া, তৃতীয় লিঙ্গের রয়েছেন ৫ জন। তাদের বিপরীতে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৮ হাজার ৪৮১। এরমধ্যে বাতিলকৃত ভোট ৪ হাজার ৭০০, সর্বমোট ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ১৮১ এবং ভোটের শতকরা ৫২ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া, এ আসনে -হ্যাঁ- ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৭৩টি। -না- ভোট পড়েছে ৪৪ হাজার ৭৩১ ভোট। পরিসংখ্যানে -হ্যাঁ- ভোট জয়ী হয়েছে।

সারাদেশ-এর আরও খবর