চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী খালে বোট মেরামতের কাজ করতে গিয়ে মোঃ ইছহাক (৩০) নামের এক যুবক নিখোঁজের প্রায় দুই ঘন্টা পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাটাখালী হাফেজখানার পশ্চিমপাশে লাগোয়া খালে নিখোঁজের ঘটনা ঘটে। পানিতে ডুবে নিহত মোঃ ইছহাক (৩০) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের মোঃ হোসেনের ছেলে বলে জানা গেছে।
পানিতে ডুবে মৃত্যূের বিষয়টি নিশ্চিত করেছেন স্হানীয় মেম্বার হাজী আবু ছালাম। তিনি জানান, মোঃ ইছহাক একজন দিনমজুর ও খুবই দরিদ্র পরিবারের সন্তান। সে দুপুর বারোটার দিকে কাটাখালী খালে আসা বোটের নোঙরের রশি ঢিল হওয়ায় শক্ত করে বাধতে গিয়ে পানি ডুব দিয়েই নিখোঁজ হয়ে যায়।
পরে বোটে থাকা লোকজন স্হানীয়দের খবর দিলে, স্হানীয়রা সহ সবাই মিলে খোজাঁখুজি না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস আসার পর দুইজন ডুবুরি সহ স্হানীয়রা খোজঁতে গিয়ে দুপুর দুইটার দিকে নিখোঁজ মোঃ ইছহাকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহটি দাফনের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন তিনি।
চকরিয়া ডুলাহাজারায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:28 pm