ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের শুয়াদি এলাকায় উদ্ধারকাজ চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেলে অন্তত পাঁচজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুয়াদি এলাকায় ডিমবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন।
উদ্ধারকাজ চলাকালে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত পাঁচজন নিহত হন। এছাড়া কমপক্ষে ২০ জন আহত হন।
গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ তদন্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল বাস, নিহত ৫, আহত ২০

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:29 pm