স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ কক্সবাজার আসছেন

  বিশেষ প্রতিনিধি    13-01-2023    310
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ কক্সবাজার আসছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি তিন দিনের সফরে আজ শুক্রবার ১৩ জানুয়ারি কক্সবাজার আসছেন।

মন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার বিকেল ৫ টা ৩৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। পরদিন শনিবার তিনি দুপুর সাড়ে ১২ টায় টেকনাফের শাহপরীরদ্বীপ পরিদর্শন করবেন। রোববার ১৫ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কক্সবাজারে অনুষ্ঠিতব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যোগ দেবেন।

একইদিন সন্ধ্যা ৬ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিন দিনের কক্সবাজার সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব মু: আসাদুজ্জামান (উপসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।

সারাদেশ-এর আরও খবর