কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় সোমবার মধ্যরাতে ব্যাডমিন্টন খেলা নিয়ে জোড়া খুনের ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ২ হত্যাকারীকে আটক করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শহরের খুরুশকুল এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি ও লোহার রড উদ্ধার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- জয়নাল আবেদিন ও কামাল উদ্দিন। তারা দুজনেই সহোদর।
এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাস টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় ব্যাডমিন্টন খেলার সময় স্থানীয় আতিকের সাথে নিহতদের তর্কাতর্কি হয়। পরে আতিকের স্বজন জয়নাল, মিজান, মুফিজসহ আরো কয়েকজন এসে তাদের ওপর হামলা চালায়। এসময় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাতে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ গ্রিন লাইন কাউন্টারের নিরাপত্তারক্ষী এবং নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম পেশায় কাঠমিস্ত্রি।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।
কক্সবাজারে জোড়া খুন: গ্রেপ্তার ২

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:24 pm