আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাত ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানায় সোপর্দ করা হয়েছে।
সূত্র জানায়, সন্ধ্যা পাঁচটার দিকে সুজন নামে এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকে এবং এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করে। এসময়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানা পুলিশে দিয়ে দেয়।
ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা গেছে, আটক সুজন ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকায় ছোহরাবের ছেলে। সন্ধ্যা সোয়া পাঁচটায় তাকে হাসপাতাল থানা পুলিশে হস্তান্তর করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম সমকালকে জানান, সুজন নামের ওই ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এজন্য তাকে আটক করে থানায় দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, আটক ১

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:18 pm