কৃষকের বাড়ির আঙ্গিনায় মিলল ৪৫টি সাপ

  বিশেষ প্রতিনিধি    30-04-2024    236
কৃষকের বাড়ির আঙ্গিনায় মিলল ৪৫টি সাপ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের মজলিশপুর চর এলাকায় এক কৃষকের বাড়িতে ৪৫টি সাপ ধরা পড়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ওই এলাকার আইজলের বাড়িতে সাপগুলো পাওয়া যায়। পরে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়।

উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ রাসেল মাহমুদ জানান, মজলিশপুর চর এলাকার আইজাল গতকাল রোববার দুপুরে তার ক্ষেতের ভুট্টা মাড়াই করে বাড়ির আঙ্গিনায় জড়ো করে রাখেন। সেই ভুট্টাগুলো সোমবার দুপুরে রৌদ্রে শুকাতে গেলে ভুট্টার নিচে সাপগুলো দেখে চিৎকার করে ওঠেন। এ সময় আশপাশের লোকজন দ্রুত এসে ৪০ থেকে ৪৫টি ১২-১৫ ইঞ্চি বিষধর গোখরা সাপ পিটিয়ে মেরে ফেলেন। পরে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, বর্তমানে তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন স্থানে বিশেষ করে চরাঞ্চলে সাপের উপদ্রব অনেক বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম মজুত রয়েছে।

সারাদেশ-এর আরও খবর