চট্টগ্রামের ইপিজেডের আকমল আলী রোড এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক তরুণ নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন মো. রিফাত (১৯) নামে আরও এক তরুণ।
বৃহস্পতিবার (৯ মে) রাত ৮টা ৪৭ মিনিটের দিকে আকমল আলী পকেট গেইটমুখী রেলবিট সংলগ্ন রোডে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান ভোলার লালমোহন থানার গোরিন্দা বাজার এলাকার বাসিন্দা। আহত রিফাত ইপিজেড থানার ৩৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সাইড পাড়ার মালুর বাড়ির মো. মিন্টুর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, ‘রাত ১০টা ১০ মিনিটের দিকে ইপিজেড থানার আকমল আলী এলাকা থেকে ছুরিকাঘাতে আহত দুইজন ভিকটিমকে হাসপাতালে আনা হয়। এদের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্যজন হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।’
চট্টগ্রামে ছুরিকাঘাতে তরুণ খুন

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:16 pm