বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) বিকেলে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে একটি ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হচ্ছে আড়ুয়াকান্দি গ্রামের আজিজ খানের ছেলে আমির হামজা (৭) ও বাকা খানের ছেলে মো. শফিউল্লাহ (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ছোট একটি ডোবায় দুইজনের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ডোবায় থাকা ছোট মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিবারের সঙ্গে কথা বলে ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:45 pm