দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা ও গণহারে গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জে আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, যারা আমরা দাঁড়িয়েছি তারা প্রতিবাদের জন্য দাঁড়িয়েছি। আমরা দেখেছি পুলিশ কত নির্মমভাবে হত্যা করছে। যে অস্ত্র অন্য দেশের সঙ্গে যুদ্ধ করার জন্য যে অস্ত্র ব্যবহার হওয়ার কথা ছিল সেগুলো আমাদের সন্তানদের ওপর ব্যবহার করেছে। এই সন্তানদের রক্তে আজ বাংলাদেশ রঞ্জিত হয়েছে। আর দুদিন পর আপনার ছেলেকেও এভাবে হত্যা করা হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পূর্বে এবং দেশ স্বাধীন হওয়ার পর এতো সংখ্যক ছাত্র কখনোই শহীদ হয়নি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা ছাত্রদের ওপর হামলা করছে তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে। পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তারা বলেন, পুলিশ কী সরকারের চাকরি করে নাকি মানুষের নিরাপত্তার চাকরি করে।
আজকের মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি মাসুক আলম,সাধারণ সম্পাদক আব্দুল হক, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন, অ্যাডভোকেট শেরেনুর আলী, আইনজীবী আমিরুল হক প্রমুখ।
দেশ স্বাধীন হওয়ার পূর্বে ও পরে এতো সংখ্যক ছাত্র কখনো শহীদ হয়নি

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:38 pm