শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি। সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কি না, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি।
গতকাল (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তবর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন।
আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে বলেন, সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে।
গতকাল রাত ৯টার দিকে আপিল বিভাগের এই মতামত পাওয়ার পর উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
আজ শুক্রবার সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দিয়েছিলেন সুপ্রিম কোর্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:14 pm